ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

রাসুল (সা:) এর স্মৃতিময় সওর পর্বত

হাবিব রহমান
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০২
...
সওর পাহাড়। ইসলাম ধর্মে এই পাহাড়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি মক্কা শরিফ থেকে তিন মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।মক্কায় কাফেরদের হাতে নির্যাতিত হয়ে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এই পর্বতের একটি গুহায় তিনদিন লুকিয়ে ছিলেন। এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৪৮ মিটার আর পাহাড়ের পাদদেশ থেকে প্রায় ৪৫৮ মিটার ওপরে। গুহাটি পাহাড়ের ওপরে এক পাশে অবস্থিত, যার সর্বোচ্চ উচ্চতা ১.২৫ মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ও প্রস্থ ৩.৫ ও ৩.৫ মিটার।
নবুয়তের অষ্টম বছর মক্কার লোকেরা ইসলাম ও মুসলমান তথা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে চরমভাবে বিরোধীতা শুরু করে। পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের অধিকাংশ অনুসারীকে মদিনাসহ অনেক অঞ্চলে হিজরতের নির্দেশ দেন। আর তিনি মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকেন।

অবশেষ ৬২২ খ্রিস্টাব্দে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে রাতের বেলা হিজরতের পর প্রথম মনজিল ছিল জাবালে সাওর এর এ গুহা। যেখানে প্রকাশ পেয়েছিল ৩টি অলৌকিক ঘটনা। যে কারণে মক্কার শত্রুবাহিনী এ গুহাকে সন্দেহ পোশণ করেনি।
কুরাইশদের হত্যার পরিকল্পনায় আল্লাহর সাহায্য

হিজরতের আগে মক্কার ইসলাম বিদ্বেষীরা ‘দারুন নাদওয়া’ বৈঠকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিরতরে হত্যার পরিকল্পনা করে। তিনি যখন রাতে নিজ বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহ তখন তাকে হিজরতের নির্দেশ দেন।

হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় রেখে প্রিয় সঙ্গী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হন। আল্লাহ তাআলা সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে দিয়ে সঙ্গী আবু বকরকে নিয়ে নিরাপদে মক্কার ৪ মাইল উত্তরে সাওর পাহাড়েরর একটি গুহায় আশ্রয় নেন।
যেখানে সে রাতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিরতরে হত্যার জন্য তাঁর ঘরের চারদিকে শত্রুবাহিনীর টগবগে যুবকরা অপেক্ষা করছিল। অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, তারা টেরই পায়নি। সুবহানাল্লাহ!
সকাল হয়ে গেলে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে ঢুকে বিছানায় গিয়ে দেখতে পান যে, হজরত আলি রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। তাঁর হিজরতের বিষয়টি শুনতে পেয়ে কুরাইশ বাহিনীর টগবগে যুবকরা তাদের পিছু নেয়।

কুরাইশ বাহিনী পিছু নেবে এটি বুঝতে পেরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গী আবু বকরসহ সাওর পর্বতের গুহায় তিনদিন অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন।
মাকড়সা ও কবুতরের মাধ্যমে আল্লাহর সাহায্য।

এদিকে মক্কার শত্রুবাহিনী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে খুঁজতে সাওর পাহাড়ের গুহার সন্নিকটে এসে উপস্থিত। যেখানে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আর এ গুহায় অবস্থান গ্রহণ করেন। আল্লাহ তাআলা এ সময় শত্রুবাহিনী থেকে তাদের রক্ষা করেন।

আল্লাহর হুকুমে ওই গুহার মুখে মাকড়সা এমনভাবে বাসা বেঁধে রাখে। আর কবুতর এমনভাবে বাসা বেঁধে তাতে ডিমে তা দিতে থাকে। যাতে কোনো মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট থাকে না।

কুরাইশ শত্রুরা গুহার কাছে এসে মাকড়সার বাসা এবং কবুতরের ডিমে তা দেয়ার বিষয়টি দেখে তার মনে করেন যে এ গুহায় কোনো মানুষের প্রবেশ করা সম্ভব নয়। তাই তারা গুহায় প্রবেশ না করে চলে যায়। এটি ছিল সাওর পর্বতের গুহার তৃতীয় অলৌকিক ঘটনা। যার মাধ্যমে আল্লাহ তাআলা তাঁর প্রিয় বন্ধুকে হেফাজত করেছিলেন।

যার ফলে ৩ দিন, ৩ রাত অবস্থানের পর সাওর পর্বতের গুহা থেকে সফলভাবে নিরাপদে পবিত্র নগরী মদিনায় হিজরত করতে সক্ষম হন। (তথ্য সংগৃহিত)
মক্কা, সৌদি আরব।
০২ ফেব্রুয়ারী ’২০২৩

সর্বশেষ

advert

সর্বশেষ