ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ফেসবুকে প্রতিদিন লগইন করে ২০০ কোটি মানুষ


প্রকাশিত: ১০ মে ২০২৩, ১৫:০৫
...
ফেসবুকে ২০০ কোটি মানুষ প্রতিদিন লগইন করে। প্রকাশিত সংবাদ অনুযায়ী ফেসবুকের বর্তমান ব্যবহারকারী ৩০০ কোটি। এর একটি বড় অংশ জুড়েই রয়েছে বয়স্ক ব্যবহারকারী।সব মিলিয়ে ফেসবুকের সামনে এখন একটি অনাকাঙ্খিত চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। যদিও এখন পর্যন্ত হিসেব অনুযায়ী প্রতি মাসে ৩০০ কোটি মানুষ ফেসবুকে প্রবেশ করে। সংখ্যাটি গোটা পৃথিবীর জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি। ২০০ কোটি মানুষ প্রতিদিন লগইন করে। তারপরও প্রতিষ্ঠার প্রায় দুই দশক পরে ফেসবুককে তার ভবিষ্যৎ নিয়ে লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।

এপি জানায়, আমেরিকায় ২৪ বছর বয়সী ওয়েলস নামে এক নারী বলেন, তিনি সর্বশেষ কবে ফেসবুকে লগইন করেছেন তা তার মনে নেই। সেটা এক বছরের বেশি তো হবেই। অবশ্য তিনি দিনে পাঁচ বা ছয়বার ইনস্টাগ্রামে ঢোকেন। আর টিকটকের ক্ষেত্রে তিনি দিনে অন্তত এক ঘণ্টা সময়মতো ব্যয় করেনই।

ইনসাইডার ইনটেলিজেন্স’র বিশ্লেষক ডেবরা আহো উইলিয়ামসন বলেন, তিনি প্রতিষ্ঠার পর থেকেই ফেসবুক দেখে আসছেন। তিনি আরও বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটির নতুন প্রজন্মের ব্যবহারকারীর সংখ্যা কমে আসছে। তবে এর মানে এই নয় যে ফেসবুক কোথাও চলে যাচ্ছে। অন্তত এই মুহূর্তে তো নয়ই।

তিনি বলেন, মার্ক জাকারবার্গ ২০ বছর আগে যখন ফেসবুক ডেভেলপ করেন তখন তিনি কলেজের ছাত্র। তখনকার হিসেবে এটি অবশ্যই একটি অসাধারণ সৃষ্টি ছিল এবং এখনও এটি গোটা পৃথিবীতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

সর্বশেষ

advert

সর্বশেষ