ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

জন্মনিয়ন্ত্রণের বড়ি ওপিল কেনা যাবে প্রেসক্রিপশন ছাড়াই, মত এফডিএ'র


প্রকাশিত: ১১ মে ২০২৩, ০৪:০৫
...
যুক্তরাষ্ট্রের ফার্মেসিগুলো থেকে জন্মনিয়ন্ত্রণের ওষুধ সরাসরি কেনার পক্ষে মত দিয়েছে খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএর একটি উপদেষ্টা প্যানেল। বুধবার ওই প্যানেলের সদস্যরা সর্বসম্মতিক্রমে এই মত দেন।

এর মধ্য দিয়ে ফার্মেসিগুলোতে প্রেসক্রিপশন ছাড়াই কন্ট্রাসেপশন কেনার সুযোগ নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়ে গেলো এফডিএ।

চূড়ান্ত অনুমোদন এলে এই গ্রীস্ম থেকেই ওপিল নামে একটি খাবার বড়ি ফার্মেসির কাউন্টারগুলো থেকে কিনে নেওয়া যাবে। চিকিৎসকের ব্যবস্থাপত্রের প্রয়োজন হবে না।

বিশেষ করে তরুণীরা এর বড় সুবিধা পাবে যারা সময়, খরচ ও অন্যান্য বাধার কারণে এই ওষুধ কেনার আগে চিকিৎসকের কাছে যেতে পারে না।, বলছেন প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ক্যাথরিন কারটিস একজন স্বাস্থ্য বিজ্ঞানী। কাজ করেন সেন্টার ফর ডিজিস কন্ট্রো অ্যান্ড প্রিভেনশনের প্রজনন স্বাস্থ্য বিভাগে। তিনি বলেন, "আমি মনে করি ওপিল সহজলভ্য হলে যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্যের উন্নয়নে একটা বড় ভূমিকা রাখতে পারবে।"

তবে যে নারীরা এরই মধ্যে অন্য কোনো শারীরিক জটিলতায় ভুগছেন তাদের জন্য এই বড়ি চিকিৎসকের পরামর্শের বাইরে ব্যবহারে ঝুঁকি রয়েছে, যে বিষয়টি বিবেচনায় রাখার কথা বলছেন এফডিএর বিজ্ঞানীরা। বিশেষ করে যারা ব্রেস্ট ক্যান্সার কিংবা যৌনাঙ্গে রক্তক্ষণের মতো রোগে ভুগছেন তাদের জন্য এই ওষুধ গ্রহণ বিপদের কারণ হতে পারে। সুতরাং তাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সর্বশেষ

advert

সর্বশেষ