কুইন্সের একটি বাড়িতে আগুন, শিশুর মৃত্যু
প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১৮:০৫
নিউইয়র্ক: কুইন্সের জ্যামাইকায় একটি বাড়িতে আগুন লেগে এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে গেছে জ্যামাইকা এভিনিউর ১০৬ নম্বর বাড়িটি।
রবিবার রাত ১১টার দিকে এই আগুন লাগে। দগ্ধ হয়ে মৃত শিশুটির নাম জ্যাসন এলি।
দগ্ধ অবস্থায় শিশুটিকে লং আয়ল্যান্ডের কোহেন চিলড্রেন মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট আগুন নেভায়। ফায়ার মার্শালের দফতর থেকে জানানো হয়েছে, আগুনের কারণ জানতে তদন্ত চলছে।