ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ব্রঙ্কসে ট্রেনে নারীকে হয়রানি, অপরাধীকে খুঁজছে পুলিশ


প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১৮:০৫
...

নিউইয়র্ক: নগরীর ব্রঙ্কসে ট্রেনের ভেতর এক নারীকে, ৩৩, হয়রানি করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে এখন খুঁজছে পুলিশ। গত শনিবার টু ট্রেনে এই ঘটনা ঘটে।

ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অ্যালেরটন এভিনিউ স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনের ভেতর ওই নারীকে এক পুরুষ যাত্রী হেনস্ত করে। পরে ট্রেনের নেরেইড এভিনিউ স্টেশনে পৌঁছালে লোকটি ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।

পুলিশ ব্যাক্তিটির পরিচয় জানতে পারেনি। তবে তার একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, লোকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সন্ধান পেলে এনওয়াইপিডি'র ক্রাইম স্টপারস হটলাইন- ৫৭৭-টিআইপিএস (৮৪৭৭) এ জানানোর জন্য বলা হয়েছে।

সর্বশেষ

advert

সর্বশেষ