নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
ছুরিকাহত হওয়ার পর প্রথম জনসম্মখে সালমান রুশদি
প্রকাশিত: ২১ মে ২০২৩, ০৩:০৫
লেখক সমালোচক সালমান রুশদী গত বৃহস্পতিবার রাতে পেন আমেরিকার বার্ষিক উদযাপনে বক্তব্য রেখেছেন। এটি ছিলো গেল বছর নিউইয়র্কে তার ওপর ছুরিকা হামলার পর প্রথম জনসম্মখে উপস্থিতি।
"আমি এখন বেশ ভালো বোধ করছি," ম্যানহাটনের মিউজিয়াম অব ন্যাশনাল হিস্টরির ওই অনুষ্ঠানে বলেন সালমান রুশদি। "পেন আমেরিকার সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক এবং অনেক লেখক ও প্রকাশনা জগতের মানুষদের মাঝে উপস্থিত হতে পেরে ভালো লাগছে।"
এর আগে পেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সালমান রুশদি। সাহিত্যকর্মের মধ্য দিয়ে মানবাধিকার রক্ষা ও মুক্তবাকের চর্চায় কাজ করে এই পেন আমেরিকা।
"মিডনাইট'স চিলড্রেন" এর এই ৭৫ বছর বয়সী লেখকের সঙ্গে অনুষ্ঠানে আরও শত শত লেখক ও পেন আমেরিকার সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে সম্মানিত করা হয় "স্যাটারডে নাইট লাইভ এর ক্রিয়েটর লরনে মাইকেলস ও ইরান থেকে বিতারিত লেখিকা নারগিস মোহাম্মাদিকে।
গেলো বছর আগস্টে সালমান রুশদির ওপর ছুরিকা হাতে হামলা চালায় এক দুর্বৃত্ত। পশ্চিম নিউইয়র্কের চাউটাউকুয়া ইনস্টিটিউটে ওই হামলার শিকার হন তিনি। হামলাকারী লেখক সালমান রুশদির ডান চোখে ছুরিকাঘাত করে।
দ্য স্যাটানিক ভার্সেস নামে একটি উপন্যাস লেখার পর ১৯৮৯ সালে সালমান রুশদিকে হত্যার ফতোয়া দেন ইরানের প্রধান নেতা আয়াতুল্লা রুহুল্লাহ খোমেনি। এই হামলার তারই জের ধরে হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছিলো। ওই হামলার পর সালমান রুশদি কোনো মিডিয়াকে কোনো সাক্ষাৎকার দেন নি। তবে টুইটারে সক্রিয় ছিলেন তিনি।