ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

লং আয়ল্যান্ডে ঈদে মিলাদুন্নবীর দোয়া আয়োজন


প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ১৮:১০
...
বিশেষ প্রতিনিধি: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, আমেরিকার মুলধারার রাজনীতিবীদ ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদের লং আইল্যান্ডের বাসভবনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গত ১৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় আয়োজিত উক্ত মিলাদুন্নবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে বাইত জামে মসজিদের ইমাম ড. সৈয়দ মুতায়েককেল বিল্লাহ রাব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাল মসজিদের ইমাম সৈয়দ আনসারুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন পার্কচেষ্টার মসজিদের ইমাম যুবায়ের রশিদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ উমায়ের হাসান, মওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান, আহলে বাইত মসজিদের ইমাম হাফেজ টিপু সুলতান প্রমুখ।
মাহফিলে শুরুতে সুমধুর কন্ঠে পবিত্র কোরাআন থেকে তেলোয়াত করেন সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী, নাতে রসুল পাঠ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী মুহাম্মদ ফারুক, সৈয়দ মুসতায়িন বিল্লাহ রাব্বানী এবং করিম হাওলাদার।

মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালা আল কোরআনে নবী (সাঃ) এর শুভাগমনে আনন্দ উৎসব পালন করবার জন্য মুমিনদের নির্দেশ দিয়েছেন। সুরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘হে রসুল আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে মুমিনরা যেন খুশি উৎযাপন করে। মুমিনদের এই খুশি উৎযাপন তাদের সমসত কর্ম ফল অপেক্ষও শ্রেষ্ঠ হবে।’ আল্লাহ তায়ালা সুরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে এই ‘রহমত’ সম্পর্কে বলেন, ‘আমি আপনাকে (মুহাম্মদ সাঃ) সমগ্র জগৎ সমুহের রহমত রূপে পাঠিয়েছি।’ বক্তাগণ বলেন, নবী (সাঃ) হলেন আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম রহমত। আর এই রহমত প্রাপ্তিতে শুধু মুমিনরাই খুশি উৎযাপন করবে। পথভ্রষ্ট ওহাবী সালাফি এবং জংগী মতাদর্শের লোকেরা ঈদে মিলাদুননবী পালনের সৌভাগ্য হবে না।

আলোচনায় অংশ নিয়ে গিয়াস আহমেদ বলেন যে, বর্তমান কালে নবী (সাঃ) এর মান-শান নিয়ে আলোচনা করলেই কিছু আলেম-ওলামার গা জ্বলে যায়। নবী (সাঃ) এর জন্মের সময় শয়তান সবচেয়ে বেশী দুঃখ পেয়েছিল। তেমনি নবী (সাঃ) এর জন্মের দিন আলোচনা করলে অনেক ওলামার গা জ্বলে। আগের দিনে সারা বিশ্বে ঈদে মিলাদুন্নবী, দরুদ মিলাদ কিয়ামের প্রচলন ছিল। তখন মুসলমানরা অর্ধেক দুনিয়া শাসন করেছে। মুসলমানরা ছিল সুপার পাওয়ার। কিন্তু ইংরেজদের চক্রান্তে সৈয়দী আরবে ওহাবীদের আগমনের ফলে মুসলমনাদের অধপতন শুরু হয়। সৈয়দী আরবে আল সৌদ পরিবার এবং ওহাবী মতবাদের গুরু মুহাম্মদ ইবনে আবদুল ওহাবী নজদী ইংরেজদের চক্রান্তে উসমানিয়া খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে খিলাফত ভেঙ্গে রাজতন্ত্র কায়েম করে। ফলে মধ্যপ্রাচ্য ইংরেজদের দখলে চলে যায় এবং ইসরাইল নামক দাজ্জালী রাষ্ট্র সৃষ্টি হয়। বর্তমান ইসরাইল রাষ্ট্র গঠনের জন্য মিলাদুন্নবী বিরোধী ওহাবীরাই দায়ী। এই সৌদী ওহাবীরাই আজ ঈদে মিলাদুন্নবী সহ বিভিন্ন অনুষ্ঠানের বিরাধিতার করে সমাজে ফেৎনা সৃষ্টি করে চলছে। তিনি বলেন, ওয়াবীদের পিছনে নামাজ পরা জায়েজ না। তিনি এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

মাহফিলের শেষ পর্যায়ে প্যালেস্টাইনে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবী এবং সাধারণ নাগরিকদের হত্যাযজ্ঞের নিন্দা জ্ঞাপন করে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

advert

সর্বশেষ