নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
ইসরাইলের হামলা
ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১৮:১০
ছবি: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
আবারও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দিয়ে বলেছেন, ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনও হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ নেবে।
দেশটির প্রধান নির্বাহী রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ একটি পোস্টে লিখে বলেছেন, “ইরানের শত্রদের জানা উচিত যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে। তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যেকোনও মূর্খতার জবাব দেবে।”
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামারিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি।