নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
লস অ্যাঞ্জেলেসে নয়, নিউইয়র্কে হতে পারে অলিম্পিক ক্রিকেট
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১৬:১০
স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের শহর লস অ্যাঞ্জেলেসে নয়, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট হতে পারে চার হাজার কিলোমিটার দূরে নিউইয়র্কে। ভারতের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখেই এ চিন্তাভাবনা করছেন আয়োজকেরা।
অলিম্পিক ক্রিকেট সর্বশেষ হয়েছে ১৯০০ সালে। ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে ছেলে ও মেয়ে দুই বিভাগেই হবে ক্রিকেট। ক্রিকেট লস অ্যাঞ্জেলেসে না হয়ে নিউইয়র্কে হতে পারে, গত সপ্তাহে তার—ই ইঙ্গিত দিয়েছেন ২০২৮ অলিম্পিকের আয়োজক কমিটির চেয়ারম্যান ক্যাসি ওয়াসেরমান।
টেক্সাসে এক কনফারেন্সে ওয়াসেরমান বলেন, ভারতের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা। নিউইয়র্কের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য সাড়ে ৯ ঘণ্টা। লস অ্যাঞ্জেলেস—ভারতের সময়ের দূরত্বটা সাড়ে ১২ ঘণ্টার।
৩ ঘণ্টার এই পার্থক্যই কাজে লাগাতে চাচ্ছেন আয়োজকেরা। তবে আইসিসি জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।