ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর কবির ডাবলুকে নিউইয়র্কে সংবর্ধনা

নিউইয়র্ক:
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯
...
কুলাউড়ার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর কবির ডাবলুকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাহাঙ্গীর কবির ডাবলুর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত কুলাউড়ার উপজেলাবাসীর উদ্েযাগে সংবর্ধনা ও মতবিনিময়ের আয়োজন করা হয়। রোববার এস্টোরিয়ার থার্টি সিক্স অ্যাভিনিউয়ের বৈশাখী রেস্টুরেন্টে সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জাহাঙ্গীর কবির ডাবলুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী হেলাল, কিমিউনিটি অ্যাক্টিভিস্ট খন্দকার আবুল হোসেন, জামাল উদ্দিন লিটন, কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ময়নুর রহমান সুয়েব, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল, সীমান্তের ডাকের প্রকাশক মো. মিসবাউর রহমান এনাম, ওলিউর রহমান, মাহফুজ রুজেল, তাহমিদুর রহমান চৌধুরী তৌসিফ, হাসনাত আহমেদ, অরজিত পাল প্রমুখ।
উল্লেখ্য কুলাউড়ার ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাহাঙ্গীর কবির ডাবলু যুক্তরাজ্য থেকে গত ২১ আগস্ট সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রে আসেন।

সর্বশেষ

advert

সর্বশেষ