ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ওসমানী মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন

নিউইয়র্ক:
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৮:১০
...
নিউইয়র্কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জামাইকার কুইন্স বুলেভার্ডের আগ্রা প্যালেস রেস্তোরাঁ ও পার্টি হলে আয়োজিত সম্মেলন বক্তারা, সংগঠনের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হিসেবে কভিড, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের আর্থিক সংকটে পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠানের মূল্যবোধকে সমুন্নত রাখেছে।
বক্তারা আরো বলেন এই সম্মেলন আমাদের অর্জনের ঐতিহ্যের উদযাপন, পুরানো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং নতুন বন্ধন তৈরির একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সেবার আধুনিক জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি অর্জনের মাধ্যমে স্বাস্থ্যসেবার ভবিষ্যতকে আলোকিত করবে বলে চিকিৎসক নেতৃবৃন্দরা জানান। 
ডা. রুকাইয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মুহাম্মদ সাইদুজ-জামান চৌধুরী, ডা. ইবরুল চৌধুরী, ডা. মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর এসেম্বলি মেম্বার প্রার্থী মেরী জোবায়দা।
রাতের ডিনার এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

সর্বশেষ

advert

সর্বশেষ