ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

সনদবহির্ভূত অনেক কিছু সংযুক্ত করা হয়েছে: দাবি সালাহউদ্দিনের

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১০
...
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশে স্বাক্ষরিত সনদবহির্ভূত অনেক কিছু সংযুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ । তিনি বলেছেন , জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে । সচিবালয়ে  মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টা ড . আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকেরা ঐকমত্য কমিশনের সুপারিশের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ এসব
সালাহউদ্দিন আহমদ কথা বলেন । বিএনপি আইন মন্ত্রণালয়ে সংশোধিত আরপিওর জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতার বিধানের বিষয়ে আপত্তি এবং আগের বিধান বহালের দাবি জানিয়ে লিখিত আবেদন দিয়েছে ।
প্রধান উপদেষ্টা ড . মুহাম্মদ ইউনুসের কাছে ঐকমত্য কমিশন মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশমালা জমা দিয়েছে । সাংবাদিকেরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন আহমদ বলেন , জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশমালা সরকারের কাছে পেশ করায় তাদের ধন্যবাদ না দিয়ে উপায় নেই । কারণ , তারা অবশেষে তাদের প্রক্রিয়া বা কার্যক্রম সমাপ্ত করতে পেরেছে । দ্বিতীয়ত , তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা করেছে । তিনি বলেন , যে জুলাই জাতীয় সনদে তারা স্বাক্ষর করেছে , সেটির বহির্ভূত অনেক সংযুক্তি সংযুক্ত করা হয়েছে । বিএনপির এই নেতা বলেন , জুলাই জাতীয় সনদের বিভিন্ন দফা নিয়ে বিএনপির ও বিভিন্ন দলের কিছু ভিন্নমত আছে । এই নোট অব ডিসেন্ট পরিষ্কারভাবে সেখানে উল্লেখ আছে : এসব নোট অব ডিসেন্টের বিষয়গুলো যাঁরা দিয়েছেন , তাঁরা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেটপ্রাপ্ত হন , তাহলে তাঁরা সেটা সেভাবে বাস্তবায়ন করতে পারবেন । অথচ বিস্ময়করভাবে যে সংযুক্তিগুলো দেওয়া হয়েছে সুপারিশমালায় , সেখানে এই সংযুক্তির কোনো উল্লেখ নেই । এমনকি গণভোট আয়োজনের ক্ষেত্রে তাঁরা দুটি বিকল্প রেখে বলেছেন যে এটি আগে - পরে হতে পারে । সেটি সরকার বিবেচনা করবে । রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা হতে পারে । সালাহউদ্দিন আহমদ বলেন , সংবিধান সংস্কার পরিষদ নামে নতুন একটি আইডিয়া যুক্ত করা হয়েছে । এ নিয়ে আলোচনা হয়নি , ঐকমত্য হয়নি । আসন্ন যে নির্বাচন হবে , সেটি জাতীয় সংসদ নির্বাচন । সেই সংসদ সদস্যদের যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয় , সেটা তো জাতীয়
সংসদেই সিদ্ধান্ত নিতে হবে । জাতীয় সংসদে কী আলোচিত হবে , জাতীয় ঐকমত্য কমিশনে সেটা নিয়ে আলোচনা হয়নি । বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন , সুপারিশে বলা হয়েছে নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে । কিন্তু এ বিষয়ে ঐকমত্য হয়নি । তাঁরা চেয়েছিলেন নিম্নকক্ষের আসনের অনুপাতে । সুপারিশে বলা হয়েছে , অর্থবিল এবং আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চকক্ষে উত্থাপন করা হবে । কিন্তু নোট অব ডিসেন্ট আছে যে উচ্চকক্ষ যেহেতু সরাসরি নির্বাচিত নয় , সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনীসহ অন্যান্য বিষয়ে তাঁরা বিবেচনা করতে পারেন না । জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারও নেই । গণভোট সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন , তাঁরা যে গণভোটের প্রস্তাব করেছেন , সেটির মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদে জনগণ যদি সমর্থন দেয় , সেটা জনগণের সার্বভৌম সম্মতি হবে । সংযুক্তিতে যেসব আর্টিকেলের সংশোধনে গণভোটের ব্যবস্থা আছে , সেগুলোর ক্ষেত্রে অসামঞ্জস্য রয়েছে । তিনি বলেন , তাঁদের আলোচনা চার - পাঁচ দিন ধরে হয়েছে , কিন্তু যা আলোচনা করা হয়েছিল , তা সুপারিশে নেই । 
ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে — এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে না এমন কথা কোনো রাজনৈতিক দল বা নির্বাচন কমিশন বলেনি এবং অবশ্যই নির্বাচন হবে , হতেই হবে । তাঁরা আশা করছেন , যথাযথ প্রক্রিয়ায় এবং আইনানুগ সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন হবে । এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে ।
আরপিওর ধারা সংশোধনে আইন মন্ত্রণালয়ে আবেদন বিএনপির সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের ( আরপিও ) জোটভুক্ত নির্বাচনের ক্ষেত্রে
নিজ দলের প্রতীকে ভোট করার বিধানের বিষয়ে আপত্তি জানিয়ে বিকেলে আইন মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে বিএনপি । সংশোধিত আরপিওতে রাখা এই বাধ্যবাধকতা সংশোধন করে জোটভুক্ত দলের যেকোনো প্রতীকে নির্বাচন করার স্বাধীনতার দাবি করেছে দলটি । আইন , বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড . আসিফ নজরুলের সঙ্গে বিকেলে সচিবালয়ে সাক্ষাৎ করে বিএনপির পক্ষ থেকে লিখিত আবেদন তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ । 
এর আগে রোববার এই বিধানের বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপি নির্বাচন কমিশনকে চিঠি দেয় । সাক্ষাৎ শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন , আরপিওর সব ধারার সঙ্গে বিএনপি একমত পোষণ করলেও একটি ধারা সংশোধনের দাবি জানিয়েছে । জোটবদ্ধ রাজনৈতিক দল যাতে দলীয় প্রতীকের বাইরে যেকোনো প্রতীকে নির্বাচন করতে পারে , সে বিষয়টি অর্থাৎ আগের যে ধারা ছিল , সেটি বহাল রাখার দাবি জানিয়েছেন তাঁরা । জোটবদ্ধ রাজনৈতিক দল নিজস্ব প্রতীক কিংবা যেকোনো প্রতীকে যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে , সে দাবি জানিয়েছেন । 
সালাউদ্দিন আহমদ বলেন , “ এ বিষয়ে আমাদের যে কনসার্ন ( উদ্বেগ ) , আগে যে বিষয়টি ছিল , সেটি যাতে বহাল থাকে , সে জন্য আমরা আবেদন করেছি । তিনি বলেন , তাঁরা আশা করছেন , বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে এই বিধানটি আগের মতো থাকবে । আইন উপদেষ্টা কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন , তিনি সরকারের কাছে বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবেন । প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন । তারপরে কী করা যায় , সেটা বিবেচনা করে দেখবেন ।

সর্বশেষ

advert

সর্বশেষ