ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

নিউইয়র্কে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রক্রিয়া চলছে

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৫:০৫
...
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিউইয়র্কে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান
সিলেটে শিগগিরিই নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবসাী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জাতিসংঘের দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে রোববার বিকেলে নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে নেমে টাইম টেলিভিশনের সাথে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা জানান।
এসময় তিনি আরো বলেন, ইতিমধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছি আমরা, যাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার পর বিমানবন্দরে হয়রানি বন্ধে ও স্বল্প সময়ে লাগেজ হস্তান্তরের জন্য বর্তমান সরকার গুরুত্বের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে । এছাড়া ঢাকা ও সিলেটের বিমানবন্দরে প্রবাসী রেমিটেন্স দাতাদের জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরো বলেন, জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে প্রবাসীদের সমস্যা সনিয়ে আলাপ করবো। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা অভিবাসীদের হয়রানী বন্ধে ও সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও আলাপ করবো। 
শনিবার (২ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে থাকবেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে তাঁর সঙ্গে যোগ দেবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন অনুযায়ী, আগামী ৫ মে থেকে ৮ মে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এটি নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন সংক্রান্ত ‘গ্লোাবাল কম্প্যাক্ট’ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান বৈশ্বিক প্ল্যাটফর্ম।
সফরের সূচি অনুযায়ী, প্রথম দুই দিন প্রতিনিধিদল বিভিন্ন গোলটেবিল বৈঠকে অংশ নেবে। পরে মূল অধিবেশনে অংশগ্রহণ করে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরবেন তারা।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রস্থ বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথেও স্বাক্ষাতে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন নিউইয়র্কে বিএনপি নেতৃবৃন্দরা।
নিউইয়র্কে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান (সায়েম), নিউ ইয়র্কের জাসাসের সভাপতি মোহাম্মদ জাভেদ উদ্দিন,  নিউ ইয়র্ক বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা বাবর উদ্দিন, কমিউনিটি নেতা ফখরু চৌধুরী, বিএনপি যুবদলের নেতা মিজানুর রহমান, আব্দুল আহাদ, জসিম ভূঁইয়া, দেওয়ান শাহেদ চৌধুরী, আব্দুল সবুর, আব্দুল রব ফারুক চৌধুরীসহ শতাধিক নেতা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ

advert

সর্বশেষ