ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:০৫
...

কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র বার্ষিক বনভোজন ২০২৬ পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এসোসিয়েশনের কার্যকরী কমিটির এক সভা সোমবার (১১ মে) নিউইয়র্কের অ্যাস্টোরিয়াস্থ বৈশাখী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালালকে আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদকে যুগ্ম আহ্বায়ক, সহ-সভাপতি লুৎফুর রহমানকে সদস্য সচিব এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছায়েদ আলীকে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট বনভোজন পরিচালনা কমিটি ২০২৬ গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রেজাউল করিম রেনু, মিসবাউর রহমান এনাম, আব্দুল জব্বার সিদ্দিকী, আজমল খান, জাবির মোক্তাদীর দোয়েল, মাহবুবুর রহমান জুয়েল, মোহাম্মদ মান্নান, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, নাজমুস সাকিব সালাম ইভন, মোসাদ্দেক শিপু, এনামুল ইসলাম খান, ফরহাদুল ইসলাম লিটু, রুমন এ আহমদ, আব্দুল আজিজ চৌধুরী, মুজিবুর রহমান, তৌফিকুর রহমান চৌধুরী এবং জাফর সাদিক চৌধুরী অয়ন।
সভায় আগামী ১৯ জুলাই ২০২৬, রোববার অ্যাস্টোরিয়ার রেইনী পার্কে বনভোজন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ

advert

সর্বশেষ