ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক-পুনর্মিলনী

নিউইয়র্ক:
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৭:০৬
...
সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনে একত্রিত হওয়ার আহ্বান নিয়ে অনুষ্ঠিত হলো মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনক এর অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬। বৃহস্পতিবার ১৯ জুন সন্ধ্যা নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে এই মিলনোৎসবে সমবেত হন মুন্সীগঞ্জ ও বিক্রমপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত প্রবাসী।
বিক্রমপুরের মাটি থেকে হাজার মাইল দূরে প্রবাসের ব্যস্ত জীবনে দেশের সুর, পরিচিত মুখ আর জন্মভূমির স্মৃতি নিয়ে সাজানো হয়েছিল এই আয়োজন। একই ছাদের নিচে মিলিত হয়ে যেন এক মুহূর্তের জন্য সকলে ফিরে যান পদ্মাপাড়ের সেই চেনা আঙিনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এম আজিজ। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাজী এম আর খান সেলিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা তপন সহ নির্বাহী কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, মুন্সীগঞ্জ জেলার ছয়টি থানার বিভিন্ন মসজিদের মাধ্যমে প্রবাসী সদস্যদের মৃত্যুর পর কাফনের কাপড়সহ দাফনের সম্পূর্ণ খরচ বহন করবে সংগঠন — যা প্রবাসে থাকা প্রতিটি পরিবারের জন্য এক বড় মানসিক স্বস্তির বার্তা বলে উল্লেখ করেন তারা।
নতুন কমিটির নেতৃত্বে নিউইয়র্কে নিজস্ব "বিক্রমপুর ভবন" নির্মাণেরও আশাবাদ ব্যক্ত করা হয় অনুষ্ঠানে, যা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও কমিউনিটির মিলনস্থল হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন নেতারা।
বক্তারা আরও বলেন, আগামী প্রজন্মকে সাথে নিয়ে সকলে একবদ্ধভাবে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি — যেন মাতৃভূমির শিকড় ও পরিচয় নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এটর্নি মইন চৌধুরী ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক এএসএম মাঈন উদ্দিন পিন্টু, সন্দীপ সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি জেএফএম রাসেল সহ আরও অনেক।
অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রবাসের বিশিষ্ট শিল্পীগোষ্ঠী। সুর ও তালের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

সর্বশেষ

advert

সর্বশেষ