ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

গ্রেজুয়েশন আনন্দ সন্ধ্যা অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান জুনায়দের অসাধারণ সাফল্য অর্জন

রফিকুল হাসান চৌধুরী তুহিন : মিশিগান
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৫:০৭
...
জীবনের লক্ষ্য পূরণে ইচ্ছে শক্তি আর কঠোর সাধনা বিকল্প আর কিছু হতে পারে না।  এমন দৃঢ় প্রত্যয় নিয়ে উচ্চ শিক্ষায় একটু পরিশ্রম-ই যেন বাবা-মা ও নিজের লালিত স্বপ্ন পূরণে এক অসাধারণ ফলাফলের মাধ্যমে এগিয়ে গেল বাংলাদেশী বংশোভূত মার্কিন দম্পতিদ্বয়ের মায়াবী মেধাবী পুত্র সন্তান। 
আর এটা-ই খোদ যুক্তরাষ্ট্রের মাটি মিশিগানে এবার করে দেখালেন বাংলাদেশী বংশোভূত সংশ্লিষ্ট দেশের নাগরিক ও উদিয়মান টগবগে কিশোর মোহাম্মদ জুনায়েদ আল-দীন। 
চলতি বছরের মিশিগান রাজ্যের ট্রয় ইন্টারন্যাশনাল একাডেমী থেকে 'টপ টেন' এ অবস্থান নিয়ে 'হাই স্কুল গ্রেজুয়েশন' সম্পন্ন করলো ওই কিশোর।
এদিকে জুনায়েদ আল-দীনের এমন বিশাল সাফল্যেের খবর চাউর হওয়া মাত্র শুধু বাবা-মা নয়, মিশিগান সহ বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশীরাও বেজায় আনন্দিত। সেই সাথে জুনায়েদের কৃতিত্বের এহেন বিষয়টি এখন যেন টক অব দ্য মিশিগানে পরিনত হয়েছে। 
সংশ্লিষ্ট রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব বেঙ্গল অটো সেলস এলএলসি'র স্বত্বাধিকারী গিয়াস তালুকদার ও তার সহ-ধর্মীনি রুমানা চৌধুরীর সুযোগ্য সন্তান। 
এদিকে সন্তানের এমন সাফল্য উদযাপন ও তাকে সহ সকল শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী- অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্য নিয়ে গর্বিত বাবা-মায়ের বাবা- মায়ের পক্ষ থেকে গত রবিবার সন্ধ্যায় মিশিগানের হেমট্রামিক সিটিস্থ 'গেটস অব কলম্বাস হল'এ এক জমকালো জুনায়েদ আল-দীন 'গ্রেজুয়েশন' আনন্দ সন্ধ্যা'র আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, হেমট্রামিক সিটি কাউন্সিলের মেয়র, কাউন্সিলম্যান, সংশ্লিষ্ট সিটির পুলিশ চীফ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী,সংশ্লিষ্ট স্কুল শিক্ষক সহ প্রবাসী নানান শ্রেণী পেশার নারী-পুরুষ। 
অনুষ্ঠান চলাকালে মিশিগানের ইন্টারন্যাশনাল একাডেমী হাই স্কুল থেকে সদ্য গ্রেজুয়েশন সম্পন্নকারী স্বপ্নবাজ সেই মেধাবী শিক্ষার্থী জুনায়েদ তার বক্তব্যে বলেন, আমার এহেন ফলাফল অর্জন ও স্বপ্ন পূরণে আমার প্রিয় শিক্ষক মন্ডলী, বাবা-মায়ের ভালবাসা, অনুপ্রেরণা ও সকলের দোয়া-ই মূলত স্মরণ করছি। অবশ্য তার চেয়ে আমার স্বপ্ন পূরণে কাজ করছিল পড়াশুনার প্রতি আমার চেষ্টা-আগ্রহ। এমন দৃঢ় চেতা মনোভাবের কারনেই আজ আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি নিজের লালিত স্বপ্ন আর মায়ার মাতৃভূমি বাংলাদেশের মুখ আমি উজ্জ্বল করতে পেরেছি। 
এদিকে জুনায়েদ আরো বলেন, এখন তার ইচ্ছে ভবিষ্যৎতে উচ্চ শিক্ষায় আরো বড় অবস্থানে যাওয়া। অনুষ্ঠানে তার আনন্দে উচ্ছেসিত গর্বিত বাবা গিয়াস তালুকদার সন্তানের এমন সাফল্যে সকলের দোয়া কামনা করে মহান আল্লাহ'র প্রতি শুকরিয়া আদায় করেন। সেই সাথে তিনি এও আশা প্রত্যাশা রেখে বলেন, তার সন্তান জুনায়দ যেন উচ্চ শিক্ষার সকল ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আমেরিকা তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে,সে দোয়া চাচ্ছেন তিনি। 
এদিকে প্রানবন্ত এমন আনন্দ সন্ধ্যার অনুষ্ঠানে আমন্ত্রিত অনেক অতিথিগণ বক্তব্য রাখেন। 
এসময় বক্তারা উচ্চ শিক্ষায় জুনায়েদের মতো বাংলাদেশী বংশোভূত তরুণ কিশোর, যুবক-যুবতীরা একের পর এক এমন সাফল্যে অর্জন করায় তাদের ভূয়শী প্রশংসা করেন। 
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল একাডেমি (IA) ধারাবাহিকভাবে মিশিগানের ১ নম্বর পাবলিক হাই স্কুল হিসেবে এবং 'ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট' ও 'নিশ' (Niche)-এর তালিকায় জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে স্থান করে নিয়েছে। IA ব্যবস্থাটি তিনটি ক্যাম্পাসের মাধ্যমে পরিচালিত হয়।
তন্মধ্যে ট্রয় (Troy)-এ অবস্থিত 'IA ইস্ট' ক্যাম্পাসটিও এমন উচ্চমানের শিক্ষাগত মানদণ্ড এখন পর্যন্ত বজায় রেখেছে।সেই সাথে একাধিক কাউন্টির শিক্ষার্থীদেরকেও নিস্কন্ঠক সেবা প্রদান করে আসছে। 

সর্বশেষ

advert

সর্বশেষ