ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

বাংলাদেশ সোসাইটি নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের প্রচারণা শুরু

নিউইয়র্ক:
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৩:০৮
...
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে কুনু-ফিরোজ পরিষদ। মঙ্গলবার ১১ আগস্ট সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষদটি তাদের নির্বাচনী কার্যক্রমের সূচনা করে।
বাংলা বাজার জামে মসজিদের ইমাম ইয়াহিয়া চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টি আব্দুল আজিজ। এতে কমিউনিটি নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক ভোটার ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কেবল একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, অধিকার, মর্যাদা ও কল্যাণের সঙ্গেও এই নির্বাচন গভীরভাবে সম্পৃক্ত। তারা সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
কুনু ফিরোজ পরিষদের প্রার্থীরা তাদের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরে বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, আধুনিক ও কমিউনিটিমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন প্রজন্মকে সোসাইটির কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করা, কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তারা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বক্তৃতা, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রচারণা আগামী দিনে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে আরও বিস্তৃত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ ঘিরে এরই মধ্যে কমিউনিটিতে আগ্রহ বাড়তে শুরু করেছে। কুনু ফিরোজ পরিষদের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মধ্য দিয়ে নির্বাচনী কর্মকাণ্ডও নতুন গতি পেল।

সর্বশেষ

advert

সর্বশেষ