ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১০
...
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৮২টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী। পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতিগ্রস্ত ফ্লাইট ও যাত্রীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব জানান, প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে ৩২টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইটের যাত্রাসূচিতে বিঘ্ন ঘটেছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানানো এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশনা দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় ফ্লাইট বাতিল, স্থগিত ও সময়সূচি পরিবর্তনের ঘটনা ঘটছে। এতে বিশেষ করে সৌদিগামী যাত্রী এবং দেশটি থেকে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ওই রুটে ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

সর্বশেষ

advert

সর্বশেষ