নিউইয়র্ক ২৫ নভেম্বর ২০২৬, বুধবার | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা
নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
শোক সংবাদ
নোয়াখালী সোসাইটি’র কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকাল
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ০৮:১১
বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্প্রতি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের সময় অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশে যান এবং দেশে শারীরিক পরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টার দিকে ইন্তেকাল করেন। তার আকস্মিক ইন্তেকালের খবরে প্রবাসী নোয়াখালীবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকালে নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে মহিউদ্দিনের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে শুক্রবার বাদ জুম্মা বেলাল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।