ব্রেকিং নিউজ
  • মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
  • নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা
  • নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
advert

প্রবল ঝড়ের আশঙ্কায় শনিবার হবে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেড

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১১
...
ছবি: সংগৃহীত ও ফাইল
প্রবল ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার আশঙ্কায় নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং ডে প্যারেড পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শনিবার অনুষ্ঠিত হবে প্যারেডের শততম আসর। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ম্যাসি, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ও এনবিসির যৌথ সিদ্ধান্তে প্যারেডের তারিখ পরিবর্তন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হবে এবারের প্যারেড। বৃহস্পতিবার এনবিসি ২০২৫ সালের প্যারেডের পুনঃপ্রচার করবে।
নিউইয়র্কে বৃহস্পতিবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ মাইল বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসের গড় গতিও ঘণ্টায় ৩০ থেকে ৩৮ মাইল হতে পারে। পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত উচ্চগতির বাতাস ও উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে।
প্যারেডের শততম আসর উপলক্ষে এবার বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছিল। বিশাল আকৃতির বেলুন, বিভিন্ন পরিবেশনা ও তারকাদের অংশগ্রহণে উৎসবকে স্মরণীয় করে তোলার পরিকল্পনা ছিল। বুধবারও প্যারেডের বেলুনগুলো ফুলিয়ে প্রস্তুত করা হচ্ছিল।
তবে প্রবল বাতাসে বড় আকৃতির বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। অতীতে ঝড়ো বাতাসের কারণে প্যারেডের বেলুন নিচু করে ওড়ানো কিংবা উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্যারেড শনিবারে সরিয়ে নেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, শনিবারের প্যারেড সফলভাবে আয়োজন করতে প্রস্তুতি চলছে। শত বছরের ঐতিহ্য উদযাপনে হাজারো অংশগ্রহণকারী ও দর্শক নতুন তারিখে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

advert

সর্বশেষ

সিটির বিভিন্ন এলাকায় মোবাইল স্বাস্থ্যসেবা ভ্যান চালুর পরিকল্পনা

জেএফকে ও লাগার্ডিয়ায় ‘ড্রাইভার হেলথ হাব’ স্বাস্থ্যসেবা চালু